March 13, 2026
নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তা চুক্তি সই ও স্থল সীমান্ত চুক্তি কার্যকরের জটিলতা দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো, আবদুল হামিদকে। ভারত সফররত আবদুল হামিদ দুপুরে হায়দরাবাদ হাউজে পৌঁছালে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে বিস্তারিত জানান। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষর এবং স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন নিয়ে জটিলতার দ্রুত সমাধান করতে সক্ষম হবে বলেও জানানো হয়েছে। বৈঠকে আবদুল হামিদকে এ বিষয়ে নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকার এ দুটি বিষয় সমাধানের চেষ্টা করে যাচ্ছে। আশা করছি, দ্রুত এর সমাধান হবে।