May 27, 2026
নিউজ ডেস্ক: শক্তিই সবসময় শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয় , বুদ্ধির সাথে সাথে ভাগ্যও যে সুপ্রসন্ন থাকা লাগে জীবনের কোন কোন মূহুর্তে। বনের রাজা বলা হয় সিংহকে আর জলের রাজা কুমির, সেই সিংহ আর কুমিরকে ফাঁকি দেওয়া কি চাট্টিখানি কথা? ঘটনা কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে। জলাশয়ের উপর একটি উঁচু ঢিবিতে আটকে পড়েছিল এক হরিন, আর সেই অসহায় হরিণকে শিকার বানানোর জন্য এক দিকে অপেক্ষা করছে সিংহের দল আর পানিতে অপেক্ষায় আছে এক দল হিংস্র কুমির। নিমিষের মধ্যে হরিণের বুঝতে বাকি রইল না সামনে কঠিন বিপদ, এক মূহুর্তের অসর্তকতা মানেই জীবনের অবসান। তাই ধীরস্হির হরিণ চারিদিকে চোখ বুলিয়ে নেয়, বোঝার চেষ্টা করে কোনদিক থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে সহজ হবে। পানির মধ্যে অন্যদিকে ছিল জলহস্তীর দল। সুচতুর হরিণ সেই দিক টাকেই নিরাপদ হিসাবে বেছে নেয়। তারপর চারিদিক চোখ বুলিয়ে সহসাই পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে , তারপর দুই লাফে অর্ধেক পেরিয়ে সাঁতরাতে শুরু করে, এসময় কুমিরও বেশ জোরে পিছু নেই, কিন্তু ততক্ষণে বুদ্ধিমান হরিন অনেকটাই এগিয়ে গেছে, অতঃপর কুমির ও সিংহ দুই দলকেই ফাঁকি দিয়ে ডাঙ্গার অপর পাড়ে উঠে পড়ল হরিণটি।