পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সালমান যখন সিনেমা ব্যবসায়ীদের জন্য দুশ্চিন্তার কারণ!

Posted on December 14, 2014 | in বিনোদন | by

salmankhan-10facts-bigবিনোদন ডেস্ক: সালমান মানেই যেন ব্যবসাসফল সিনেমা আর শত কোটির ক্লাবে প্রবেশ করা। আর তাই তো পরিচালকরা সালমানকে যেন বেশী চান। যেই সালমান সিনেমা ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাতেন সেই সালমান এখন তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন! গেল কয়েকটা দিন বেশ শঙ্কায় কেটেছে বলিউড বণিকদের। কারণ, গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলার রায়ে সালমানের পরিণতি কী হবে, এ নিয়ে দ্বিধার শেষ ছিল না। সালমানের জেলে যাওয়া মানেই শত শত কোটি রুপির আটকে যাওয়া। তাই সালমান-ভক্তদের চেয়ে তার ওপর লগ্নিকারীরাই এবার বেশি জপেছেন ঈশ্বরের নাম। বলিউড সিনেমা ব্যবসায়িরা জানিয়েছেন, সালমানের যদি কারাদণ্ড হয় তবে ৭০০ কোটি রুপি আটকে যাবে । চলচ্চিত্র, পণ্যের প্রচারণা আর টিভি শোয়ের জের ধরে সালমানের ওপর এখন শতকোটি রুপি বিনিয়োগের বোঝা চেপেছে। আর এ বোঝা নিয়ে সালমানের কারাবাস বলিউডের জন্য মারাত্মক লোকসানের কারণ হতে পারে। তাই এ দফায় সালমানের কারাবাস পিছিয়ে যাওয়ায় কয়েকটা দিন স্বস্তিতে কাটবে বলিউড ব্যবসায়ীদের। সূত্র: ডেইলি ভাস্কর

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud