পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিজয় দিবসে ডিএমপির যান চলাচল নিয়ন্ত্রণ এলাকা

Posted on December 14, 2014 | in আন্তর্জাতিক | by

ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর, মঙ্গলবার মহান বিজয় দিবসের দিন রাজধানীর বেশ কয়েকটি সড়কে বাণিজ্যিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা sch_map_BG_december_2014_final_199575559মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন সকালে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সামরিক, আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনৈতিক, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কারণে দুপুর ১২টা থেকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত বহাল থাকবে এ নিষেধাজ্ঞা। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যে সব রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে- জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং (ফ্লাইওভার ব্যতিত), আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড়, অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং, পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক মোড়, দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে এবং ২৪ তলা থেকে রাজউকের দিকের সড়ক। এছাড়া, শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সংবাদ বিজ্ঞপ্তিতে, নিষেধাজ্ঞা জারিতে রাজধানীবাসীর চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশও করা হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud