April 16, 2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তাপস পাল নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তাপস পাল গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান। নিহত তাপস পাল বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কথা-কাটাকাটিকে কেন্দ্র করে শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুটি গ্রুপ চুজ ফ্রেন্ড উইথ কেয়ার (সিএফসি) ও ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স)মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলি হয়েছে। নিহত তাপস ছাত্রলীগের সিএফসি গ্রুপের সদস্য ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।