পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সানি লিওনিকে খোঁজা হয়েছে সবচেয়ে বেশি

Posted on December 10, 2014 | in বিনোদন | by

বিনােদন ডেস্ক: ২০১৪ সালে ভারতে অনলাইনে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনিকে।ইয়াহু ইন্ডিয়ার বাৎসরিক জরিপে উঠে এসেছে এই তথ্য। এই নিয়ে তৃতীয়বারের মতো ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হওয়ার খেতাব অর্জন করলেন পর্নো তারকা থেকে হিন্দি সিনেমার অভিনেত্রী বনে যাওয়া সানি। এবার তিনি পেছনে ফেলে দিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, দিপিকা পাড়ুকোনের মতো শীর্ষ ‍অভিনেত্রীদের। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন মডেল পুনাম পান্ডে। গত বিশ্বকাপে ভারত জয় পেলে বিবসনা হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা পুনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খোলামেলা ছবির প্রদর্শনীর কারণে প্রায়ই থাকেন শিরোনামে। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণী অভিনেত্রী শোয়েতা বাসু প্রসাদ। ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে কিছুদিন আগেই গ্রেপ্তার করা হয়েছিল অবৈধ যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে। সম্প্রতি আদালত তাকে অব্যাহতি দিয়েছেন। চতুর্থ স্থানে আছেন অভিনেত্রী আনুশকা শর্মা। চলতি বছরে বেশ কটি কারণে আলোচনায় ছিলেন তিনি, যার মধ্যে ক্রিকেটার ভিরাট কোহলির সঙ্গে প্রেম অন্যতম। তবে, প্রেমের চেয়ে আনুশকার ঠোঁটের প্লাস্টিক সার্জারির গুজব যাচাইয়ে বেশি ব্যস্ত থেকেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। আর এখন আমির খানের বিপরীতে মুক্তির প্রতীক্ষায় থাকা তার সিনেমা ‘পিকে’ নিয়েও অনলাইনে ঝড় চলছে।শীর্য় পাঁচের শেষ তারকা আলিয়া ভাট। ‘কফি উইথ কারান’- এ ভুল করে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম পৃথ্বিরাজ ছাভান বলে সবার হাসির পাত্রে পরিণত হন তিনি। ‘হাইওয়ে’ খ্যাত এই অভিনেত্রীকে নিয়ে সে সময় অনেকদিন পর্যন্ত সরগরম ছিল অনলাইন।
aliabhatt anushka-sharma-26-s sani-lion-1
অভিনেতাদের মধ্যে তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন কেবল দুজন। ‘ব্যাং ব্যাং’ অভিনেতা হৃতিক রোশানের অবস্থান ষষ্ঠ স্থানে, আর অভিনেতা জন আব্রাহাম আছেন নবম স্থানে। তালিকায় হৃতিকের পরেই উঠে এসেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে তার সাজ নজর কাড়ে সবার। এছাড়াও বছরজুড়ে তিনি আলোচনায় ছিলেন চলচ্চিত্রে ফেরা নিয়ে। তালিকার অষ্টম এবং দশম স্থানে আছেন যথাক্রমে বিপাশা বাসু এবং নার্গিস ফাখরি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud