পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার আধিপত্য

Posted on December 10, 2014 | in খেলাধুলা | by

200429ঢাকা: ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেও আধিপত্য বজায় রেখেছে স্বাাগতিক অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে এ দিন মাত্র ৩০ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিন শেষে ক্লার্ক বাহিনীর সংগ্রহ ৭ উইকেটে ৫১৭ রান। আগের দিনের ৬ উইকেটে ৩৫৪ রান নিয়ে দ্বিতীয় দিনের সূচণা করেন স্টিভেন স্মিথ ও মাইকেল ক্লার্ক। এ দিন টেস্টে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন স্টিভেন স্মিথ। ১৬২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন এ অলরাউন্ডার। ২৩১ বলে ২১টি চারের সাহাজ্যে ক্যারিয়ারসেরা স্কোর গড়েন তিনি। এছাড়া সেঞ্চুরি পেয়েছেন প্রথমদিনে ৬০ রান করে চোঁটের কারণে স্বেচ্ছায় অবসরে যাওয়া অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ১২৮ রান করে করন শর্মার বলে সাজঘরে ফেরেণ তিনি। ভারতের মোহাম্মদ সামি, বরুণ অ্যারন ও করন শর্মা দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি উইকেট দখল করেছেন ইশান্ত শর্মা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud