April 18, 2026
ডেস্ক রিপোর্ট : সমুদ্র তীরেও লড়াই স্বাধীনতার জন্য! এ লড়াই নগ্ন হওয়ার লড়াই। খোলা আকাশের নিচে সমুদ্রতীরে নগ্ন হওয়ার স্বাধীনতা চায় ওরা। এজন্য গড়ে তুলেছে নুডিস্ট সোসাইটিও। আর সে সোসাইটির ব্যানারে বিভিন্ন বিচে সংগঠিত হন স্বাধীনতাকামীরা!
অবশেষে জয় হলো ব্রাজিলের সৈকতে লড়াইরত নুডিস্ট স্বাধীনতাকামীদের। রিওর আব্রিকো সমুদ্রসৈকতে দীর্ঘ দুই দশক ধরে আন্দোলন করে অবশেষে সফল হলেন তারা। এর মধ্য দিয়ে ব্রাজিল প্রথম পেল একটা সমুদ্রসৈকত, যেখানে নগ্ন হওয়ার স্বাধীনতা আছে।
কোথায় সেই নীল সৈকত? রিও থেকে পশ্চিমে ৪০ কিলোমিটার দূরে রয়েছে কোপাকাবান্না বিচ। পাকাপাকিভাবেই এই বিচ এখন পেল নুডিস্ট বিচের মুকুট।
ব্রাজিলে যারা নিয়মিত বিচে যান, তারা একটু খোলামেলা প্রকৃতির। প্রকাশ্যে নগ্নতার স্বাধীনতা উপভোগ করার প্রবণতা ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি। আর তা থেকেই নগ্ন বিচ পাওয়ার অধিকার একটা আন্দোলনে রূপ নিয়েছিল।
পৃথিবীতে এ রকম আটটি নুডিস্ট বিচ রয়েছে। সেই তালিকায় এবার যোগ হলো রিওর আব্রিকোর কোপাকাবান্না বিচের নাম।