পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পানির সাহায্যে এবার চলবে গাড়ি

Posted on December 9, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

35520_0নিউজ ডেস্ক,ঢাকা: জ্বালানির দাম যেভাবে দিন দিন বাড়ছে, তাতে গাড়ি চালানোর খরচ বেড়েই চলেছে। বর্তমানে কথায় কথায় বাড়ে পেট্রোল আর ডিজেলের দাম। মনে মনে প্রবল ক্ষোভ তৈরি হলেও প্রয়োজনের তাগিদে মুখ বন্ধ। কিন্তু এভাবে আর কতদিন? তাছাড়া পেট্রোল আর ডিজেল অনবায়নযোগ্য সম্পদ। শেষ হয়ে যেতে পারে যে কোনো সময়।
এবার নবায়নযোগ্য সম্পদ পানি দিয়েই গাড়ি চালাবেন বিজ্ঞানীরা! অবাক হবেন না, ইতোমধ্যে তারা সফলতাও পাচ্ছেন।
ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োলজি বিভাগের একদল গবেষক পানি আর সূর্যের আলোকেই জ্বালানি হিসেবে ব্যবহার করার গবেষণা চালাচ্ছেন। পানি ও সূর্যালোককে জ্বালানি হিসেবে ব্যবহার করার এই পরীক্ষায় অনেকটাই সফল বলে দাবি এ বিজ্ঞানীদের।
দলের সদস্য কস্তুরি হিঙ্গোরানি জানান, পানি ও সূর্যালোক থেকে খুব সহজেই হাইড্রোজেন পাওয়া যায়। হাইড্রোজেন জ্বালানি হিসেবে ইতিমধ্যেই পরীক্ষিত। বিশেষ করে মহাকাশ যানেই জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে।
, পেট্রোলিয়ামের মতো হাইড্রোজেনে কার্বন থাকে না। ফলে দূষণও হবে না। যা হবে খুবেই সহজদ্রব্য ও সস্তা।
, ‘গাছ যেমন সালোকসংশ্লেনের মাধ্যমে পানি থেকে হাইড্রোজেন আলাদ করে নেয়, তেমনই আমরা একটা প্রোটিন তৈরি করেছি। যার সাহায্যে সূর্যালোক ও পানি থেকে অনেকটা সালোকসংশ্লেন প্রক্রিয়ার মতোই হাইড্রোজেন আলাদা করে নেয়া যাবে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud