পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শনিবার ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

Posted on December 5, 2014 | in জাতীয় | by

urlনিউজ ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে তিনদিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন। এ সফরে তিনি দ্বিপক্ষীয় সব ইস্যুতে আলোচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়ন, হাইড্রোপাওয়ার ও ট্রানজিট ইস্যু গুরুত্ব পাবে। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এবিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, ‘এ সফরে উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় ভুটানের সঙ্গে ট্রানজিটের বিষয়টি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভুটানের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও ট্রানজিট, কৃষি, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়ন, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা, জাতিসংঘ এবং অন্যান্য বহুমাত্রিক ফোরামে সহযোগিতা, সংস্কৃতি ও পর্যটনের বিষয়গুলো উঠে আসবে।’ এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে শুল্কছাড়, অশুল্ক বাধা দূর এবং বাণিজ্য সহজীকরণের অন্য বিষয়গুলো তুলে ধরা হবে। পাশাপাশি বাংলাদেশ হাইড্রোপাওয়ার বিদ্যুত্ এবং পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করবে। বৈঠকে বন্ধ থাকা লালমনিরহাট ও সৈয়দপুর বিমানবন্দর দিয়ে বিকল্প পন্থায় পণ্য ট্রানজিট রুট নিয়েও আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ‘ভুটানের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গত ২০ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়। এতে দ্বিপক্ষীয় সব বিষয়ের পাশাপাশি ঢাকা অবস্থানকালে ভুটানের প্রধানমন্ত্রীর নিরাপত্তা, আবাসনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud