পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আইফোন পড়ে ভেঙে যাওয়ার সমস্যা সমাধানে উদ্যোগ নিলো অ্যাপল

Posted on December 4, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

iphone6_biggerthanbigger_02ঢাকা: স্মার্টফোন হাত থেকে পড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। আর একবার পড়ে গেলে দেখা দেয় নানা সমস্যা। এই সমস্যা সমাধানে অ্যাপল নিয়ে আসলো এক নতুন প্রযুক্তি। সকল ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে মোবাইল ডিভাইসটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং মানুষ সবসময় এই ডিভাইসটি সাথে বহন করে। আইজিএন রিপোর্টে বলা হয়, টেক জায়ান্ট অ্যাপল ইলেকট্রনিক ডিভাইসের সুরক্ষার জন্য মার্কিন পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিস থেকে একটি পেটেন্ট অধিকার সুরক্ষিত করেছে। এই সপ্তাহে অনুমোদিত পেটেন্টে বলা হয়, মুক্ত ভাবে ডিভাইসটি যখন পড়ে যাওয়া শুরু করবে মোশন সেন্সর তখন তা সনাক্ত করবে। প্রস্তাবিত পেটেন্টে ইন্টারনাল ভাইব্রেটিং সেন্সর থাকবে যার সাহায্যে ডিভাইসটি মিড-এয়ারে আসলে সেন্স করবে। প্রতিরক্ষামূলক প্রক্রিয়ায় ডিভাইসের কৌণিক ভরবেগ পরিবর্তন করে ডিভাইসের অবস্থান পরিবর্তন করা যাবে। তবে, কবে নাগাদ এই প্রযুক্তি ব্যবহারকারীর কাছে পৌঁছবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয় নাই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud