পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বালাম- জুলি একসাথে

Posted on December 3, 2014 | in বিনোদন | by

balam & juli 26 Augustবিনােদন ডেস্ক: জনপ্রিয় সঙ্গীতশিল্পী বালাম ও তার বোন জুলি দীর্ঘ পাচ বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন । জানা গেছে এরই মধ্যে  তারা  অ্যালবামের কাজ শুরু করেছেন। নতুন বছরে অ্যালবামটি প্রকাশিত হবার কথা রয়েছে। এই প্রসঙ্গে  বালাম বলেন, ‘ভক্ত-শ্রোতাদের অনুরোধেই অ্যালবামটি তৈরি করছি। এরই মধ্যেই বেশ কয়েকটি গানের সুর-সঙ্গীত তৈরি করা হয়েছে। তবে গানগুলোর রেকর্ডিং এখনো শুরু করিনি। দ্বৈতগানের পাশাপাশি এতে আমার ও জুলির একক গানও থাকবে।’ তিনি আরও বলেন সর্বমোট ৮টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হবে। সবগুলো গানের সুর-সঙ্গীতই করছেন বালাম নিজে। এর আগে ২০০৯ সালে সর্বশেষ বাজারে আসে তাদের  অ্যালবাম ‘স্বপ্নের পৃথিবী’। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও নতুন কোনো অ্যালবামে তাদের পাওয়া যায়নি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud