April 5, 2026

গাজীপুর: টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপি জোড় ইজতেমা।
আগামী মঙ্গলবার সকালে মোনাজাতের মধ্য দিয়ে এ জোড় ইজতেমার কার্যক্রম শেষ হবে। ইতোমধ্যে কয়েক হাজার মুসল্লি জোড় ইজতেমায় অংশ নিতে ইজতেমা মাঠে সমবেত হয়েছেন।
চিল্লায় অংশ নেওয়া দেশ-বিদেশী মুসল্লি, আলেম ওলামারা এ জোড় ইজতেমায় অংশ নিচ্ছেন। আজ বাদ ফজর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোড় ইজতেমা শুরু হবে।
বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের পূর্বে এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বীরা বয়ান করেন। পাশাপাশি আসন্ন বিশ্ব ইজতেমা প্রস্তুতি সম্পর্কে দিক নির্দেশনা দেন। জোড় ইজতেমা শেষে মুসল্লিদের একটি অংশ দাওয়াতী কাজে দেশ-বিদেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়বেন এবং একটি অংশ ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজের তদারকিতে থাকবেন।
মুরুব্বী প্রকৌশলী মো: আব্দুর নূর জানান, জোড় ইজতেমার সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। ইজতেমায় অংশ নিতে স্থানীয় মুসল্লীদের পাশাপাশি শতাধিক বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন।
, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ৯ ও ১৬ জানুয়ারি তিনদিন করে দু’পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।