পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জাহাজের ধাক্কায় ‘এফভি বন্ধন’ ডুবে গেছে : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২৬

Posted on November 28, 2014 | in সারা দেশ | by

কক্সবাজার : সেন্টমার্টিন থেকে ২৭ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ‘এফভি বন্ধন’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চার জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে অন্তত ২৬ জন মাঝি-মাল্লা।
ভোরে ট্রলার ডুবির এ ঘটনাটি ঘটে।
গার্ড চট্টগ্রাম জোনের বরাত দিয়ে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. এম আশিকুর রহমান জানান, শুক্রবার ভোরে সেন্টমার্টিনের পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে ৩০ জন মাঝি-মাল্লাসহ মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। পার্শ্ববর্তী অন্যান্য ফিসিং ট্রলারের মাঝি-মাল্লারা ৪ জন জেলেকে উদ্ধার করেছে। তবে ২৬ জন মাঝি মাল্লার ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গার্ডের একটি টিম নিখোঁজ জেলেদের উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেছে।
, দুঘর্টনার কারণ হিসেবে  ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারটি অন্য একটি বড় জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে এমন সংবাদও কোস্ট গার্ড জেনেছে ।
জাহাজ বানৌজা সমুদ্র জয় মাঝি মাল্লাদের উদ্ধারে অভিযান পরিচালনা করেছে বলে নৌবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud