পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শেয়ালের কামড়ে আহত ৮

Posted on November 26, 2014 | in সারা দেশ | by

DSC_0424-300x150নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শেয়ালের কামড়ে অন্তত আটজন আহত হয়েছে।মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালদী পৌরসভার জালাকান্দি গোরস্থান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের বরাত দিয়ে আড়াইহাজার থানার এসআই মনির মোল্লা জানান,  জালাকান্দি করব স্থান থেকে হঠাৎ করে কয়েকটি শেয়াল পার্শ্ববতী জাকির হোসেনের বাড়িতে ঢুকে অন্তত আটজনকে কামড় দেয়। এলাকাবাসী ধাওয়া দিয়ে একটি শেয়ালকে মেরে ফেলতে সক্ষম হয়। আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর আহত ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে আসা গুরুতর আহত জাকির, ফারুক, সলিমুনসহ ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud