পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নেত্রকোণায় শিশু হত্যার দায়ে ৪ জনের ফাঁসি

Posted on November 25, 2014 | in সারা দেশ | by

porno-04.jpg_14284_0.porno-04নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ইমন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ড,  একেএম আবুল কাশেম মঙ্গলবার দুপুর ১টায় এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন-চক লেঙ্গুরা গ্রামের সামছুদ্দিনের ছেলে মো. সাইদুল ইসলাম, তার ছোট ভাই মো. আল-আমিন, মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রাশিদ ও দেবথৈল গ্রামের মৃত নূর হোসেনের ছেলে রফিকুল ইসলাম। তাদের মধ্যে আব্দুর রাশিদ পলাতক রয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জেলার দুর্গাপুর উপজেলার চক লেঙ্গুরা গ্রামের দুবাই প্রবাসী বাদল আহমদের দুই ছেলে ইমন আহমেদ ও ইমরান আহমেদ ২০১৩ সালের ১৯ আগস্ট সকালে প্রাইভেট পড়ার জন্য স্কুলে যায়। পড়া শেষে ১০টার দিকে ইমরান আহমেদ বাড়িতে ফিরে আসলেও ইমন আসে না। তাকে পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। হঠাৎ বিকেল ৪টার দিকে অপহরণকারীরা ইমনের মায়ের কাছে ফোন করে ১ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণ মুক্তিপণ দাবি করে। পরদিন ইমনের মা নূরুন্নাহার বাদী হয়ে ৬ জনকে আসামী করে দুর্গাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পুলিশ ওই দিন রাতেই আসামী সাইদুলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে এবং তার সঙ্গীরা শিশু ইমনকে অপহরণ ও শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে। এরপর ২১ আগস্ট রাতে লতা পাহাড়ে তাদের দেখানো স্থান থেকে ইমনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ তদন্ত শেষে ৪ জনের নামে চার্জশিট দাখিল করে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চারজনের ফাঁসির রায় প্রদান করেন আদালত।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud