April 17, 2026

নিউজ ডেস্ক,ঢাকা:
আমেরিকার সিলিকন ভ্যালি থেকে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতে প্রথমবারের মতো বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সোমবার রাতে জয় তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট আপলোড করেন।
ফেসবুক পোস্টে তিনি এই বিনিয়োগের খবরটিকে চমৎকার উল্লেখ করে বলেন, এটা ছিল বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি খাতের কেন্দ্রবিন্দুতে রূপান্তরের একটি স্বপ্ন। এই হলো সেই স্বপ্ন বাস্তবায়নের শুরু।
, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পে এটা আমাদের জন্য ভীষণ গর্বের দিন। সিলিকন ভ্যালিতে রয়েছে ফেসবুক, গুগল, ইয়াহু, অ্যাপলের মতো বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয়।