পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মঙ্গলবার পূর্বনির্ধারিত সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে

Posted on November 24, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by

ঢাকা: আব্দুল লতিফ সিদ্দিকী ইস্যুতে এবার আশঙ্কায় পড়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৩১ লাখ শিশু শিক্ষার্থী।  হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটূক্তি করে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৭ নভেম্বর)  হরতালের ঘোষণায় এ আশঙ্কা তৈরী হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদফতর বলেছে, মঙ্গলবার পূর্বনির্ধারিত সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য দিয়ে সমালোচিত হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী বিদেশের মাটিতে থেকেই বহিষ্কৃত হন। তার বিরুদ্ধে মামলা হয় দুই ডজন। কয়েকটি দেশ ঘুরে রোববার (২৩ নভেম্বর) রাতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। রাতভর লাপাত্তা থাকার পর সোমবার (২৪ নভেম্বর) সকালে মামলা থেকে আগাম জামিন নিতে লতিফ সিদ্দিকী হাইকোর্টে হাজির হন বলে সংবাদ প্রকাশ হয়। কিন্তু শেষ পর‌্যন্ত তার খোঁজ মেলেনি। লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে সোমবার হেফাজতে ইসলাম ছাড়াও ইসলামী ঐক্যজোটসহ কয়েকটি ইসলামী দল বিক্ষোভ করে।

হেফাজতে ইসলাম লতিফ সিসিদ্দকীকে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। এছাড়া সোমবার সন্ধ্যার মধ্যে গ্রেফতার না করা হলে মঙ্গলবার সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। মঙ্গলবার প্রাথমিক সমাপনীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়িতে পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা রয়েছে। আর বৃহস্পতিবার প্রাথমিক সমাপনীতে রয়েছে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়িতে কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা।
BD22 (27)
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে মোট ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  হরতালের হুমকিতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক অভিভাবক জানিয়েছেন, হরতালের ঘোষণায় পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। তবে মঙ্গলবার হরতালের বিষয় মাথায় নিচ্ছে না প্রাথমিক শিক্ষা অধিদফতর। অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর হোসেন সেমবার বলেন, বৃহস্পতিবারের আগে মাঝে আরো দু’দিন সময় আছে। আমরা অপেক্ষা করে মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবো।

ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) মঙ্গলবারের হরতালের বিষয়ে তিনি বলেন, এ দলের হরতালের বিষয়ে প্রথম শুনলাম। গণতান্ত্রিক দেশে যে কেউ কর্মসূচি দিতে পারে। তবে এখন পর‌্যন্ত মঙ্গলবারের পরীক্ষা পেছানো বা স্থগিতের কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার পরীক্ষা হবে।

বাংলাদেশের ছয় হাজার ৭৯১টি এবং দেশের বাইরে ১১টি কেন্দ্রে গত রোববার থেকে এ সমাপনী পরীক্ষা শুরু হয়।

এর আগে হরতালের কারণে জেএসসি-জেডিসির চার দিনে নয়টি পরীক্ষা পিছিয়ে যায়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud