পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আগাম জামিন চাইতে হাইকোর্টে লতিফ সিদ্দিকীর উপস্থিতি অস্বীকার আইনজীবীর

Posted on November 24, 2014 | in জাতীয় | by

ASDAঢাকা: আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর হাইকোর্টে যাওয়ার খবর প্রথমে নিশ্চিত করলেও পরে অস্বীকার করেছেন তার আইনজীবী নূরুল ইসলাম সুজন এমপি। প্রথমে লতিফ সিদ্দিকীর আইনজীবী জানান, আগাম জামিন চাইতে হাইকোর্টে লতিফ সিদ্দিকী এসেছেন। কিন্তু পরবর্তীতে বলেন সে আসেনি। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা বেশ কয়েকটি মামলায় নিম্ন আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতার এড়াতেই আগাম জামিন নিতে সোমবার (২৪ নভেম্বর) সকালে হাইকোর্টে যান লতিফ সিদ্দিকী। এর আগে গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা আসেন লতিফ সিদ্দিকী। পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন দলটির প্রধান সারির এই নেতা। রোববার রাতে ঢাকা পৌঁছানোর পর থেকেই লতিফ সিদ্দিকীর উপস্থিতিকে ঘিরে শুরু হয় জল্পনা-কল্পনা। সকাল পৌনে ১১ টার দিকে খবর ছড়িয়ে পড়ে লতিফ সিদ্দিকী আগাম জামিন নিতে হাইকোর্টে যান। লতিফ সিদ্দিকীর আইনজীবী নূরুল ইসলাম সুজন এমপি সে সময় বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছিলেন, জামিন চাইতে সকাল সাড়ে দশটার দিকে হাইকোর্টে গেছেন তার মক্কেল। তিনি হাইকোর্ট এলাকায় রয়েছেন। তবে সে সময় লতিফ সিদ্দিকীর অবস্থান জানাননি এই আইনজীবী। এর এক ঘণ্টা পর আইনজীবী নূরুল ইসলাম সুজন বিষয়টি অস্বীকার করে জানান, এ বিষয়ে তিনি কিছু জানেনই না।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud