April 21, 2026
বিনোদন ডেস্ক : নেপথ্যে অর্ণবের গান বাজছে। সেই গান শুনে সমুদ্রনীল জলের ভেতর সাঁতরে বেড়াচ্ছেন রাইমা সেন। মৈনাক ভৌমিকের ‘কলকাতা কলিং’ ছবির এ দৃশ্যে তার সহশিল্পী ছিলেন সম্রাট।
এবারই প্রথম ওপার বাংলার কোনো ছবিতে কারও গান নিয়ে ‘আন্ডারওয়াটার শুটিং’ দৃশ্যধারণ করা হলো। তাই টালিগঞ্জের শিল্পীরা এ দৃশ্যকে দেখছেন স্বপ্নপূরণ হিসেবে। মৈনাক কলকাতার সাংবাদিকদের বলেছেন, ‘এ দৃশ্যটি পরাবাস্তব। অর্ণবের গান শুনে মনে হয়েছে এটা এভাবে দেখানো যেতে পারে, তাই পানি নিচে কাজ করলাম। এজন্য ব্যবহার করেছি গো-প্রো ক্যামেরা।’
‘কলকাতা কলিং’-এর সব গানের সংগীত পরিচালনা করেছেন অর্ণব। ছবিটিতে আরও অভিনয় করেছেন মুনমুন সেন ও রিয়া সেন।