পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিজেদের কর্মীকেই কুপিয়ে মারল ছাত্রলীগ

Posted on November 23, 2014 | in জাতীয় | by

CTG-Chatroligচট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নুরুল আলম রাজু (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। হামজারবাগের টিক্কাপাড়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে বড় পাড়া ছাত্রলীগের নেতাদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাজুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একটি মোটর সাইকেল নিয়ে এ দ্বন্দ্বের সূত্রপাত। রাজুর নামে থানায় মামলাও রয়েছে বলে জানা গেছে। নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দিপক যতিশী শাহ বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন। তবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজীম রনি দাবি করে বলেন, ‘রাজু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়, তবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud