April 19, 2026
বিনোদন ডেস্ক : ২০০৮ সালের ৭ জুলাই নিরবেই বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদ। তখনই তাদের বিয়েটাকে সহজভাবে নিতে পারেনি মিডিয়া। আবার অনেকেই বিষয়টাকে সহজভাবে নিয়েছেন। ভালোই কাটছিল তাদের নতুন সংসার। দু’জন একসঙ্গে নাটক নির্মাণ আর অভিনয়ে ব্যস্ত ছিলেন।
কিন্তু বাস্তবতা বড়ই কঠিন এবং নির্মম। যতটা নির্মম হয়ে সুবর্ণা মুস্তাফা হুমায়ুন ফরীদিকে ত্যাগ করে এসেছিলেন সম্ভবত সেই নির্মমভাবেই সুর্বণা মুস্তাফাকে ছেড়ে যাচ্ছেন বদরুল আনাম সৌদ। এমন গুঞ্জন এখন শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়।
বদরুল আনাম সৌদ নাকি এখন মজেছেন এক তরুণী অভিনেত্রীর প্রেমে। বাস্তবে তাই হবার কথা, কারণ সুবর্ণা মুস্তফার বয়স তো আর কম হলো না। আর কত দিন!
একটি সূত্রে জানা যায় সুবর্ণা সৌদের মনমালিন্য বাড়ছে দিন দিন। আর অন্যদিকে তরুণীর প্রেমে ভালো ভাবেই আটকা পড়েছেন সৌদ। সুবর্ণা মুস্তাফা সব কিছুই এখন নিরবে সয্য করে যাচ্ছেন। কিন্তু কতদিন? তাই সবাই ধারণা করছে শিগগিরই আরকেটি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটতে যাচ্ছে মিডিয়ায়।