April 25, 2026
ঢাকা: রাজধানীর চকবাজারে মনি আক্তার (১০) নামে এক বাক প্রতিবন্ধী শিশুকে পৈশাচিকভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু বাংলামেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকবাজারের জনৈক বিজন মিয়ার বাড়ির গোডাউনের পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ধর্ষণের ফলে মেয়েটির যৌনাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায়। এতে মারাত্মক রক্তক্ষরণ হয়। বিভৎস অবস্থা দেখে পুলিশও আঁতকে উঠেছে। তিনি আরো জানান, মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় সেরকম চিহ্ন পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনায় মনির বাবা চান মিয়া বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেছেন। মামলা নং ২৫। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। মনি তার বাবা-মায়ের সঙ্গে চকবাজারের পশ্চিম ইসলামবাগের আলীর ঘাটে বিজন মিয়ার স্বত্বাধীন ৩৮/২৪ নম্বর বাড়িতে থাকতো। ওই বাড়ির পাশেই এ ঘটনা ঘটে।