পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাস্তা পার হলে উল্টো জেল-জরিমানা

Posted on November 22, 2014 | in জাতীয় | by

22-11-14-Riscky Road Crossing_Sahbag-3ঢাকা: রাজধানীর ফার্মগেট থেকে হোটেল রূপসীবাংলা পর্যন্ত সড়কে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার হলে জরিমানা গুনতে হবে পথচারীদের। আগামী ২৫ নভেম্বর থেকে এক সপ্তাহ পর্যন্ত এ রাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে মধ্যে পথচারীরা ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করলে ২শ টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড দেয়া হবে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।
তবে এর আগে আজ শনিবার থেকে তিনদিন এ বিষয়ে প্রচারণা চালানো হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud