পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিগ বসে থাকা হচ্ছে না কিমের

Posted on November 21, 2014 | in বিনোদন | by

1407374866_kim-kardashian-ulta-articleঢাকা: কথা ছিল বিগ বস-৮ এর ঘরে অতিথি হবেন হলিউডের রিয়েলিটি টিভি স্টার কিম কার্দাশিয়ান। তবে ভিসা সংক্রান্ত জটিলতায় ভারতেই আসা হচ্ছেনা ৩৪ বছর বয়সী এ তারকার।
বৃহস্পতিবার কিমের সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতিতে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
‘কারণটি সুস্পষ্ট নয়। তবে আমরা যত দূর জানি ভিসা আবেদনের কতগুলো ইস্যু কিম পূরণ করতে পারনে নি। তাই তার ভারত সফর বাতিল করা হয়েছে’- এমনটি জানিয়েছে ওই সূত্র।
এর আগে হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সালমান খান উপস্থাপিত বিগ বসের শেষের কিছু এপিসোডে থাকতে পারেন কিম। অথবা বিগবসের ঘরে বিশেষ অতিথি রূপেও এন্ট্রি হতে পারে এই বিদেশিনীর।
প্রসঙ্গত, নিউইয়র্ক ভিত্তিক পেপার ম্যাগাজিনের শীতকালীন সংস্করণের কভারপেজে কিম কার্দাশিয়ান নিজের দেহের পিছন দিকটা উন্মুক্ত করে ইতোমধ্যেই ওয়েব দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud