পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কম দামে কিনুন স্যামসাং মোবাইল

Posted on November 21, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

Samsung1বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :
Samsung কম দামে কিনুন স্যামসাং মোবাইলঢাকা: স্যামসাং মোবাইল বাংলাদেশ নিজেদের ফ্ল্যাগশিপ মোবাইল ফোনগুলোতে দিচ্ছে বিশেষ মূল্য ছাড়। ছাড়ের আওতায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৫, গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি নোট ৩ নিও, গ্যালাক্সি এস৪, গ্যালাক্সি এস৪ মিনি এবং গ্যালাক্সি এস৩ নিও।

নতুন অফার করা মূল্যে স্যামসাং গ্যালাক্সি এস৫ পাওয়া যাবে ৫৩ হাজার টাকায়, পূর্বে এর দাম ছিল ৬০ হাজার টাকা। গ্যালাক্সি নোট ৩ পাওয়া যাবে ৫৬ হাজার টাকায় এবং গ্যালাক্সি নোট ৩ নিও পাওয়া যাবে ৪০ হাজার টাকায়।
এ অফারে স্যামসাং গ্যালাক্সি এস৪ মিনি কিনতে পারবেন ৩০ হাজার টাকায়, গ্যালাক্সি এস৪ কিনতে পারবেন ৩৮ হাজার টাকায় এবং গ্যালাক্সি এস৩ পাওয়া যাবে ২৫ হাজার টাকায়।
স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৫ এ আছে দ্রুতগতি সম্পন্ন ১.৯ গিগাহার্টজ ওকটা কোর প্রসেসর, ৫.১ ইঞ্চি সুপার অ্যামোলেড টাচস্ক্রিন। ডিভাইসটিতে আছে ধূলা এবং পানি প্রতিরোধক সুবিধা, ফিঙ্গার স্ক্যানার এবং আল্ট্রা পাওয়ার সেভিং মোড। যা অনেক সময় বাইরে থাকলেও চার্জার ছাড়া বিরতিহীনভাবে কাজ করে।
গ্যালাক্সি এস৫ এ আছে দ্রুতগতির অটো ফোকাসসহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, সিলেকটিভ ফোকাস এবং এইচডিআর প্রিভিউ।
অন্যদিকে গ্যালাক্সি নোট৩ এ আছে ৫.৭ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১.৯ গিগাহার্টজ ওকটা কোর প্রসেসর, ৩ জিবি র‌্যাম, এস পেনসহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যা নোট নেয়ার ক্ষেত্রে ২১ শতকের প্রযুক্তির স্বাদ দেবে।
স্টকে থাকা শর্তে গ্রাহকরা সব স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে আকর্ষণীয় দামে এসব ফোন কিনতে পারবেন। নতুন এ আকর্ষণীয় দাম তাৎক্ষণিক ক্রয় এবং কিস্তি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
বিস্তারিত জানার জন্য গ্রাহকরা স্যামসাং এর অফিসিয়াল ওয়েব সাইটে www.samsungmobile-bd.com এবং ফোনে যোগাযোগ করা যাবে

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud