পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাম্প্রদায়িক অহংকারে মেয়েকে হত্যা

Posted on November 21, 2014 | in আন্তর্জাতিক | by

Delhi_honour_killing_650আন্তর্জাতিক ডেস্ক :
সাম্প্রদায়িক অহংকারে মেয়েকে হত্যাঢাকা: সাম্প্রদায়িক অহংকারে নিজের সদ্য বিবাহিতা মেয়েকে গলা টিপে হত্যা করেছেন তার বাবা-মা।
ভারতের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই ছাত্রীকে শুধু তথাকথিত পারিবারিক সম্মান রক্ষার জন্য হত্যা করা হয়।
পুলিশ ওই বাবা-মাকে গ্রেপ্তার করেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রী ভাবনার বাবা জমি ব্যবসায়ী ও স্থানীয় কংগ্রেস দলের নেতা জগমোহন ও তার স্ত্রীর নাম সাবিত্রী।
এনডিটিভির খবরে জানা যায়, ভাবনা দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের শ্রীভেঙ্কটেশ্বর কলেজে পড়তেন। গত ১২ নভেম্বর আহির সম্প্রদায়ের ভাবনা যাদব (২১) বিয়ে করেন পাঞ্জাব সম্প্রদায়ের অভিষেক সেইতকে (২৪)।
কিন্তু তা মেনে নিতে পারেনি ভাবনার পরিবার। তারা কৌশলে তাকে বাড়িতে এনে নির্যাতন শুরু করে। বিভিন্ন কৌশলে তাকে বাড়িতে আটকে রাখা হয়।
এক পর্যায়ে ভাবনা পালিয়ে স্বামীর বাড়ি চলে আসেন। কিন্তু আবার তাকে বুঝিয়ে তারা বাড়ি নিয়ে যান।
গতক ১৫ নভেম্বর রাতে ভাবনার স্বামীকে হত্যা করার হুমকি দেয়া হয়, সঙ্গে ভাবনাকেও হত্যার কথা বলা হয়। ওইদিন রাতেই ভাবনাকে গলা টিপে হত্যা করা হয়। এরপর অন্যস্থানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
স্বামী অভিষেক স্ত্রীর মৃত্যুর কথা জেনে থানায় গিয়ে প্রাথমিক অভিযোগ করেন। ভাবনার মা–বাবা পুলিশকে জানান, সাপের কামড়ে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা মেয়েকে হত্যার কথা স্বীকার করেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud