পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লেমিসের গান ‘টাচ মি টাচ মি’

Posted on November 21, 2014 | in বিনোদন | by

lemisবিনোদন ডেস্ক : লেমিসের গান ‘টাচ মি টাচ মি’ঢাকা: সংগীতশিল্পী লেমিস এবার গাইলেন ‘টাচ মি টাচ মি’ শিরোনামের একটি গান। গানটি ব্যবহার করা হবে সাফি উদ্দিন সাফির নতুন ছবি ‘ব্ল্যাকম্যানি’তে। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গতকাল সন্ধ্যায় মগবাজারের ভার্সেটাইল স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
লেমিস বলেন, ‘প্লেব্যাকে খুব কমই কাজ করে থাকি। তবে গানটির মত ভালো কথা ও সুর পেলে প্লেব্যাকে নিয়মিত হব।’
গানটিতে লেমিসের সাথে কণ্ঠ দিয়েছেন সায়মন। মুভি প্ল্যানেটের প্রযোজনায় ছবিটিতে অভিনয় করছেন সাইমন, কেয়া, মৌসুমী হামিদ প্রমুখ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud