পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বোনকে ২০ কোটি টাকার উপহার সালমানের

Posted on November 21, 2014 | in বিনোদন | by

ar-600x384বিনোদন ডেস্ক : বলিউডে সাম্প্রতিক সময়ের খবরের প্রধান আকর্ষণ, অর্পিতা খানের বিয়ে। কারণ সুপারস্টার সালমান খানের বোন বলে কথা। তাই বিয়ের অনুষ্ঠান, অতিথি, উপহার সবকিছুই খবরের বিষয়বস্তু। আর হবেই না বা কেন, সালমান খানের বোন হওয়ায় অন্যতম সবচেয়ে বড় ও জমকালো বিয়ের আয়োজন দেখলো বলিউড।
হায়দারাবাদের বিখ্যাত ফলকনামা প্যালেস ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে অর্পিতা খানের বিয়ে। নতুন জীবনে পা রাখা উপলক্ষে রাজকীয় দাদা সালমান খান রাজকীয় উপহার হিসেবে বোনকে দিয়েছিলেন ১৬ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট।
সালমান খানকে বলিউড দিল দরিয়া মানুষ হিসেবেই চেনেন। আর তাই আবারো খবরের আলোচনায় সালমান খান। ১৬ কোটি টাকার ফ্ল্যাটের পর অর্পিতাকে আবারো উপহারে ভরিয়ে দিয়েছেন সালমান। জানা গেছে, সম্প্রতি অর্পিতাকে ৪ কোটি টাকা মূল্যের রোল রয়্যাস ফ্যান্টম গাড়িও উপহার দিয়েছেন সালমান খান।
আজ মুম্বাইয়ে একটি গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠানের আয়োজনও করেছেন সালমান, তাঁর বোন ও ভগ্নিপতির জন্য।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud