পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ধারাভাষ্যকার মঞ্জুর হোসেন মিন্টু আর নেই

Posted on November 18, 2014 | in খেলাধুলা | by

BDঢাকা: এই তো কিছু দিন আগেও ভরাট গলায় ধারাভাষ্য দিয়েছেন বেতারে। বয়স হয়েছিল। কিন্তু চলে-ফিরে বেড়াতেন নির্দ্বিধায়। শেরেবাংলা কিংবা বঙ্গবন্ধু স্টেডিয়াম—যেখানেই খেলা হত, মঞ্জুর হাসান মিন্টুকে দেখা যেত সেখানেই। ছোট্ট একটি ডায়রি হাতে কেতা-দুরস্ত মঞ্জুর হাসান মিন্টু দাপিয়ে বেড়াতেন মিডিয়া-সেন্টার। বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যের অন্যতম প্রবাদ-পুরুষই বলা চলে তাঁকে। আজ তিনি চলে গেলেন না-ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন)।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud