পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লুমিয়াপ্রেমীদের জন্য সুখবর

Posted on November 17, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

নিউজ ডেস্ক: লুমিয়া ৫২০ স্মার্টফোনটিকেও উইন্ডোজ ১০-এ আপগ্রেড করা যাবেউইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর লুমিয়া মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবরই এনেছে মাইক্রোসফট। লুমিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, সব উইন্ডোজ ফোন ৮ ও উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর microsoft-lumia-4.3-pic-2হ্যান্ডসেটে উইন্ডোজ ১০ বিনা মূল্যে আপগ্রেড করার সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। আগামী বছরের মাঝামাঝি সময়ে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করতে পারে মাইক্রোসফট। প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, উইন্ডোজ ফোন ৮ বা এর আপগ্রেড ওএসনির্ভর লুমিয়া হ্যান্ডসেট ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের এই ঘোষণা নিশ্চয়ই সুখবর। ২০১২ সালের সেপ্টেম্বরের পর থেকে বাজারে আসা এই ওএসনির্ভর সব স্মার্টফোনেই উইন্ডোজ ১০ পাওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ লুমিয়া ৫২০ নামের এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলোতেও উইন্ডোজ ১০ সমর্থন করবে। অবশ্য কবে নাগাদ উইন্ডোজ ১০ উন্মুক্ত করা হবে লুমিয়া টুইটার অ্যাকাউন্টে সে তথ্য জানানো হয়নি। এ বছরের সেপ্টেম্বরে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের এই সফটওয়্যারটি মোবাইল, ট্যাব, ডেস্কটপ, হাইব্রিড ডিভাইস এমনকি এক্সবক্সও সমর্থন করবে। ভবিষ্যতে উইন্ডোজ ১০ নির্ভর স্মার্টফোন বাজারে আনার কথাও জানিয়েছে মাইক্রোসফট। ৩০ সেপ্টেম্বর উইন্ডোজ ১০ ঘোষণার সময় উইন্ডোজ বিভাগের প্রধান টেরি মেয়ারসন বলেছিলেন, ‘এই উইন্ডোজ হবে অন্যান্য সংস্করণের চেয়ে আলাদা। তাঁর কথা অনুযায়ী, উইন্ডোজ ১০ উন্নত করতে আমরা কাজ করে যাচ্ছি, যা ব্যবহারকারীদের কাছে সত্যিই উপভোগ্য হবে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud