May 5, 2026
গ্যালাক্সি আলফা নামের নতুন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে স্যামসাং। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের গ্যালাক্সি আলফাতে রয়েছে ৪.৭ ইঞ্চি এইচডি (৭২০ x ১২৮০ পিক্সেল) সুপার অ্যামলয়েড ডিসপ্লে। স্মার্টফোনটি আকারে ১৩২.৪ x ৬৫.৫ x ৬.৭ মিমি এবং ওজন মাত্র ১১৫ গ্রাম।
এছাড়াও গ্যালাক্সি আলফাতে রয়েছে অক্টাকোর চিপসেট (৫৪৩০), ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। স্মার্টফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ও সামনে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে ইউএইচডি ভিডিও রেকর্ডিং করা যায়।
মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ, ওয়াই ফাই, জিপিআরএস/ইডিজিই, টুজি/থ্রিজি এবং এলটিই সমর্থন করে গ্যালাক্সি আলফা। সেই সঙ্গে ধাতব কাঠামোর পাতলা-হালকা এ স্মার্টফোনটিতে রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, হল সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হার্ট রেট মনিটরের মতো ফিচার। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের এ স্মার্টফোনটি গ্যালাক্সি সিরিজে সম্প্রতি সংযোজন।
কিস্তিতে গ্যালাক্সি আলফাব্ল্যাক, ড্যাজলিং হোয়াইট, ফ্রস্টেড গোল্ড এবং স্লিক সিলভার এ চার রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাজারে যার দাম ৬৫ হাজার টাকা। তবে ছয়টি মাসিক কিস্তিতেও ফোনটি কেনার সুবিধা রয়েছে।