May 3, 2026
বিনোদন ডেস্ক : চট্টগ্রামে ‘অল্প অল্প প্রেমের গল্প’ঢাকা: আগামী ২৬ ও ২৭ নভেম্বর চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে প্রদর্শীত হতে যাচ্ছে শখ-নিলয় জুটির ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’। সানিয়াত পরিচালিত এই ছবিটি প্রতিদিন বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শীত হবে।
গত ২৯ আগস্ট প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি। কিন্তু চট্টগ্রামের দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে এবার থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে দুদিন ব্যাপী ছবিটির বিশেষ প্রদশর্নীর ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে শখ-নিলয় ছাড়া আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শম্পা রেজা, কাবিলা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।