May 3, 2026
বিনোদন ডেস্ক : বায়োপিকে আপত্তি সানিয়ারঢাকা: ভারতীয় টেনিসের জীবন্ত কিংবদন্তী সানিয়া মির্জা, নিজের জীবন নিয়ে বায়োপিক নির্মাণে ঘোর বিরোধী। তিনি চান তার মৃত্যুর পরও যেন কেউ তার জীবন নিয়ে বায়োপিক নির্মাণ না করে। ভারত জুড়ে এখন বায়োপিক অর্থ্যাৎ জীবনী ভিত্তিক ছবির জয়জয়কার। কিছুদিন আগে মুক্তি প্রাপ্ত ‘মেরি কম’ ছবির ব্যাপক সাফল্যই তার প্রমাণ। এদিকে লাভের পাল্লা ভারি হবার কারণে অনেক প্রযোজক-পরিচালকই বায়োপিকের দিকে ঝুঁকছেন। তাই টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার কাছেও তারা গিয়েছিলেন। কিন্তু তিনি চান না, তার ব্যক্তিগত জীবন রঙিন পর্দায় প্রদর্শীত হোক।
এ প্রসঙ্গে সানিয়া বলেন, ‘আমার একটি ব্যক্তিগত জীবন রয়েছে। আমি চাই না, সেই ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বিষয়গুলো সবাই জানুক।’