টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
Posted on November 16, 2014 | in সারা দেশ | by ajkerkhabor.com
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতি উপজেলার চরবাবলা নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রবিবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ এ তথ্য নিশ্চিত করেছেন।