পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মোস্ট ওয়ান্টেড নারী জঙ্গি হোয়াইট উইডো খুন

Posted on November 14, 2014 | in আন্তর্জাতিক | by

004ঢাকা: শেষ পর্যন্ত খুন হলেন বিশ্বের মোস্ট ওয়ান্টেড নারী জঙ্গি হোয়াইট উইডো। ইউক্রেনের রাস্তায় মুখোশধারী এক বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন সামান্থা লিউথোয়াট ওরফে হোয়াইট উইডো।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, সামান্থা দু’সপ্তাহ আগে ইউক্রেনে এসেছিলেন। সরকারপন্থী দল আইদারের গুপ্তচর হয়েই কাজ করছিলেন তিনি। ব্রিটিশ সন্ত্রাসবাদী হোয়াইট উইডোর হত্যাকারী রাশিয়ান গুপ্তচরের মাথার দাম ৬ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার ঘোষণা করেছে ইউক্রেনের স্পেশাল সার্ভিস।
২০১১ সালে কেনিয়ার মোম্বাসাতে হোটেল ও শপিং সেন্টার ধ্বংসের পরিকল্পনার পেছনে প্রধান মাথা ছিলেন এই নারী জঙ্গি। মোম্বাসার এই বিধ্বংসী পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরে এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর লন্ডন ৭/৭ এর অন্যতম সুইসাইড বোম্বার জারমেন লিন্ডসেকে বিয়েও করেছিলেন সামান্থা।
গত বছর সেপ্টেম্বরে নাইরোবির মলে জঙ্গি হানার মূল মাথা ছিল সামান্থা। এই জঙ্গি হামলায় প্রায় ৬৭ জনের মৃত্যু হয়। সূত্রের খবর, আল -শাবাব নামের সন্ত্রাসবাদী দলের এই সদস্য ইউক্রেনের আগে কেনিয়া ও সোমালিয়ার আশেপাশে ঘোরাফেরা করছিল। সূত্র অনুযায়ী, গত মাসেই সাবেক এই ব্রিটিশ সৈনিক আইএসআইএসে যোগ দিয়েছিলেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud