পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পথে পথে হাজারো নেতাকর্মী শুভেচ্ছায় শিক্ত খালেদা জিয়া

Posted on November 12, 2014 | in রাজনীতি | by

খালেদা জিয়ার গাড়ি বহর থেকে: ঢাকার যাত্রাবাড়ী থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। পথের দু’ধারে দাঁড়িয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা। যাত্রাবাড়ীতে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ও স্থানীয় নেতা নবিউল্লাহ নবীর নেতৃত্ব কয়েক হাজার নেতাকর্মী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। এসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও স্থানীয় নেতাদের বিভিন্ন ব্যানার, ফেস্টুন দেখা গেছে। নারায়ণগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান ও রূপগঞ্জ থানা বিএনপির সভাপতির নেতৃত্বে খালেদাকে img-single_13227Tongi-Hasan-Sarkerশুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। পথের দু’পাশ থেকে গাঁদা ফুল ছিটিয়ে খালেদার কিশোরগঞ্জ যাত্রায় শুভেচ্ছা জানান তারা। নারসিংদীতে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক ছাত্রনেতা সানাউল হক নীরুসহ অসংখ্য নেতাকর্মী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। এসময় বিএনপি চেয়ারপারসনের যাত্রার যাত্রার সফলতা কামনা করে বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করেন নেতাকর্মীরা। ভৈরবে জেলা বিএনপির সিমনিয়র সহ সভাপতি শরিফুল আলমের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। এসময় উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিনও উপস্থিত ছিলেন। দলের নেতাকে দেখার জন্য এসময় বিভিন্ন ভবনের ছাদে, জানালায় উৎসুক মানুষ দেখা গেছে। কটিয়াদিতে সাবেক এমপি আখাতারুজ্জ‍ামান ও সাবেক এমপি মজিবুর রহমানের নেতৃত্বে কড়া রোদের মধ্যে অসংখ্য নেতাকর্মীকে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। তারা রয়েছেন খালেদাকে একজনর দেখতে, শুভেচ্ছা জানাতে। খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভেকেট ফজুলর রহমান, ভিপি সোহেলসহ স্থানীয়রা প্রায় ৬০০ তোরণ নির্মাণ করেছেন কিশোরগঞ্জে খালেদা জিয়াকে স্বাগত জানাতে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে পথের ধারে দেখা গেছে অসংখ্য ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। দুপুরে কিশোরগঞ্জ পৌঁছে সার্কিট হাউজে উঠবেন খালেদা। সেখান থেকে বেলা ‍তিনটায় সমাবেশস্থলে যাবেন এবং জনসাধারণের উদ্দেশে ভাষণ দেবেন। সমাবেশস্থল থেকে আবার সার্কিট হাউজে গিয়ে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। এর আগে বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশান থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud