May 3, 2026
বিনোদন ডেস্ক: প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন, পিভিসি, ইলেকট্রনিক্স ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল-এর শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়ক ফেরদৌস।
১১ নভেম্বর প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তিস্বাক্ষর করেন তিনি। ফলে আগামী এক বছর আরএফএল-এর বিভিন্ন পণ্যের প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন জনপ্রিয় এই অভিনেতা। চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আরএফএল-এর সব পণ্য দেশের সব জায়গায় জনপ্রিয়। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে। আরএফএল ব্র্যান্ডের গুরুত্বকে সবশ্রেণীর মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তাদের পণ্যগুলো ব্যবহারে সবাইকে উৎসাহিত করাই আমার মূল লক্ষ্য।’ আরএফএল-এর ব্যবস্থাপক (মিডিয়া) কেএম জিয়াউল হক জানান, চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাশেদুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সেক্রেটারি মো: আমিনুর রহমান, হেড অব মার্কেটিং চৌধুরী ফজলে আকবর, ব্র্যান্ড ম্যানেজার নাজমুল হক। ফেরদৌসকে নিজেদের শুভেচ্ছাদূত করতে পেরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা আনন্দিত। তাদের আশা, আরএফএল-এর শিল্প ও কৃষি পণ্যগুলো সবার কাছে জনপ্রিয় করতে ফেরদৌস বিশেষ ভ‚মিকা রাখবেন। এর আগে চিত্রনায়িকা মৌসুমীও আরএফএল-এর শুভেচ্ছাদূত হয়েছেন।