পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চাকরির জন্য আর ধরনা নয়: প্রধানমন্ত্রী

Posted on November 11, 2014 | in জাতীয় | by

1415702047ঢাকা: চাকরির জন্য ‘দুয়ারে দুয়ারে’ না ঘুরে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুঁজির জন্য সরকারের দেওয়া অর্থ সরবরাহসহ অন্যান্য সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’র উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের শেখ হাসিনা বলেন, “কারও মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। “লেখাপড়া শেষ করে চাকরির জন্য দুয়ারে দুয়ারে ধরনা দেয়। আমরা চাই তরুণ সমাজ নিজের পায়ে নিজেই দাঁড়াবে। নিজে কর্মসংস্থান সৃষ্টি করবে অন্যকেও সুযোগ করে দেবে।” ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেন্টারগুলোর প্রায় ১১ হাজার উদ্যোক্তা নিয়ে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’র আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। সারা দেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা সম্মেলনে অংশ নিচ্ছেন। তরুণ উদ্যোক্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “নিজের পায়ে দাঁড়ানোর জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। অর্থও আমাদের রয়েছে। কর্মসংস্থান ব্যাংক থেকে যে কোনো যুবক জামানতবিহীন ঋণ নিতে পারে। “নিজের কাজ নিজেই করতে পারবে। মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। অন্যের মুখ ঝামটা খেতে হবে না। তোমরাই পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে।”

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud