পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খাবারে স্বাদ বাড়াতে ইলেক্ট্রিক চামচ

Posted on November 9, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

free-shipping-font-b-Electric-b-font-font-b-spoon-b-font-scales-the-scale-ofঢাকা: আমরা প্রতিটি খাবারের মাঝেই স্বাদ খুঁজি। কারণ খাওয়ার মজাটাইতো লুকিয়ে আছে স্বাদের মাঝে। তাই খাবারে স্বাদ বাড়াতে না পারলেও আপনার মুখেই স্বাদ বাড়ানোর যন্ত্র আবিষ্কার করল সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানীরা। তারা এমন একটা ইলেক্ট্রিক চামচ আবিষ্কার করেছে যা কিনা আমাদের মুখে সেসব স্বাদ দিতে পারবে যা আমরা হয়তো প্রেশার, ডায়বেটিস কিংবা ডায়েটের কারণে খেতে পারিনা। ইলেকট্রিক এই চামচ দিতে পারবে লবণাক্ত, মিষ্টি, ও টক ফ্লেভার। এতে রয়েছে ‘ডিজিটাল টেস্ট সিমুলেটর’ যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক কারেন্ট ও ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন আনে যা আমাদের মুখে বিভিন্ন টেস্টের সেন্স তৈরি করে । এই চামচটি এই সপ্তাহেই ফ্লোরিডার এসিএম মাল্টিমিডিয়ার কনফারেন্সে উন্মুক্ত করা হবে। তবে ইতোমধ্যেই এর কার্যকারিতা পরীক্ষার জন্য কিছু সংখ্যক মানুষকে এটি ব্যবহার করার জন্য দেওয়া হয়। এবং তারা এটি ব্যবহার করে ৪০ থেকে ৮০ শতাংশ স্বাদ পেতে সক্ষম হয়েছে বলে জানান। তবে তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এর মেটাল ইলেক্ট্রডের স্বাদ একটু কম করা উচিত বলে মন্তব্য করেন। এই সমস্যারও সমাধান খুব শীঘ্রই করা হবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যেই বাজারে আসবে এই অভিনব ইলেক্ট্রিক চামচ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud