পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ব্র্যাক ব্যাংক-এর টিভিসি’র পর আলোচিত মডেল নওশাবা

Posted on November 9, 2014 | in বিনোদন | by

আবু সুফিয়ান: এ সময়ের আলোচিত এবং জনপ্রিয় মডেল কাজী নওশাবা আহমেদ। নওশাবা দীর্ঘদিন ধরে মঞ্চ ও ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন।
সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ক্যাশ ডিপোজিট মেশিনের একটি বিজ্ঞাপনের মডেলিং করে বেশ আলোচনায় এসেছেন তিনি। নওশাবার ক্যারিয়ার শুরু হয় বাংলালিংকের লেডিস ফার্স্টের বিজ্ঞাপন দিয়ে । এছাড়াও গ্রামীণফোন, বিবিসি সংলাপ, নেসক্যাফে, ম্যারিডিয়ান চিপস ও টেলিটকের বিজ্ঞপনে মডেলিং করে জনপ্রিয় হয়েছেন তিনি । সময়ের পরিক্রমায় ‘জাদুর শহর’, ‘অন্দরে আলো’ এর মত বেশ কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছেন। প্রথম মঞ্চনাটক সোনাটা-তে ২০১১ তে । নওশাবার প্রথম নাটকের নাম ছোটবেলা বড়বেলা, এই নাটকে তার অভিনয় প্রশংসার দাবিদার। অভিনীত প্রথম ধারাবাহিক জুয়েল মাহমুদ পরিচালিত ললিতা। তিনি দীর্ঘ ছয় বছর সিসিমপুরের ইকরি মিকরি চরিত্রে কণ্ঠদান ও পাপেটটি পরিচালনার সাথে যুক্ত ছিলেন। সিসিমপুরের ভূতো পাপেট চরিত্রেও তিনি অভিনয় করেন । নওশাবা অমিত আশরাফের পরিচালনায় “উধাও” চলচ্চিত্রে অভিনয় করেন ।
তবে নওশাবা এখন বেশ বাছাই করে কাজ হাতে নিচ্ছেন। যেন তেন ব্র্যান্ডের কাজ করতে তিনি আগ্রহী নন। তার সাথে আলাপচারিতায় জানা গেল তিনি এখন মানসম্পন্ন কাজেই বেশী আগ্রহী । ব্র্যান্ডের সাথে সাথে কাজের কনসেপ্ট ও তার কাছে সমান গুরুত্বপূর্ণ। সম্প্রতি মডেলিংকৃত ব্র্যাক ব্যাংকের ক্যাশ ডিপোজিট মেশিনের বিজ্ঞাপনটি নিয়ে নওশাবা বেশ উচ্ছ্বসিত ।
নওশাবার অভিনয় দক্ষতার সাথে সাথে ব্র্যাক ব্যাংকের বিজ্ঞাপনের কনসেপ্টটিও দারুণ । মানুষকে ক্যাশ ডিপোজিট মেশিন ব্যাবহারে উদ্বুদ্ধ করতেই এই বিজ্ঞাপন চিত্র নির্মিত হয়েছে ।
বিজ্ঞাপনে দেখা যায়- দু বান্ধবীর বহুদিন পর দেখা। নওশাবার ব্যাংকে টাকা জমা দিতে হবে , কিন্তু সাথের বন্ধুটি কেবলই দেরি করছে । এদিকে দুশ্চিন্তায় নওশাবার অন্থিও অবস্থা। শেষমেশ ব্যাংকে গিয়ে দেখা গেল ব্যাংক বন্ধ। ক্যাশ ডিপোজিট মেশিনের কথা জানিয়ে উদ্ধার করল সাথের বান্ধবীটিই। সিডিএম মেশিনের মাধ্যমে টাকা জমা দিয়ে নিশ্চিত হলেন নওশাবা। সিডিএম মেশিনের সাহায্যে একাউণ্টে টাকা জমা দেয়ার পাশাপাশি ইউনিভার্সিটি ফি , বিল পেমেন্ট, ক্রেডিট কার্ড এর বিল প্রদান ইত্যাদিও সম্ভব।
ক্যাশ ডিপোজিট মেশিন ব্যবহার করা কত সহজ এবং যেকোনো সময়ে টাকা জমা দেয়ার সুবিধাকে প্রমোট করাই এই বিজ্ঞাপন নির্মাণের উদ্দেশ্য।
ব্র্যাক ব্যাংক এই সিরিজের এটিএম মেশিন এবং ইন্টারনেট ব্যাংকিং এর ব্যাবহার প্রসারে আরও ২টি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছে । ব্র্যাক ব্যাংক শুরু থেকেই গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ । Nowshaba-3 Nowshaba-1 Nowshaba-2
গ্রাহকদের ব্যাংকে অপেক্ষার ঝামেলা থেকে মুক্তি দিতে ক্যাশ ডিপোজিট মেশিন নিয়ে আসে ব্র্যাক ব্যাংক। কোন ঝুট ঝামেলা ছাড়াই সর্বনিম্ন সময়ের ভেতরে এই মেশিনের সাহায্যে একাউণ্টে টাকা জমা দেয়া সম্ভব । এছাড়া ঘরে বসেই ব্যাংকিং সুবিধার জন্য ইণ্টারনেট ব্যাংকিং এবং ২৪ ঘণ্টা টাকা উত্তোলনের সুবিধার জন্য এটিএম মেশিনের ব্যাপারে প্রচারের জন্যই এই ইণ্টারনেট ব্যাংকিং ও এটিএম মেশিনের বিজ্ঞাপঞ্চিত্র নির্মাণ করেছে ব্র্যাক ব্যাংক ।
গ্রাহক সেবায় এমন একটি উদ্যোগের সাথে জড়িত হতে পেরে নওশাবা আনন্দিত । ব্যাক্তিগত আলাপচারিতায় জানা যায় নওশাবার জন্ম ঢাকা ক্যান্টনমেন্টে। শ্যামলীর আদাবরে বড় হয়েছেন। বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন এবং মা নাহিদ সেলিম। শহীদ আনোয়ার স্কুলে সপ্তম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করে হলিক্রস স্কুল ও কলেজে ভর্তি হন নওশাবা। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রইং ও পেইন্টিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বিষমুক্ত বাংলাদেশ নামে একটি নতুন সংগঠন এর সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী নওশাবা। তিনি এ সংগঠনটির একজন সংগঠক হিসেবে কাজ করছেন। সারা দেশের ভেজাল খাবার, বিষযুক্ত খাবার নির্মূল করার লক্ষে এই সংগঠনটি কাজ করছে। মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি এবং জনমত তৈরি করাই এদের প্রধান কাজ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud