পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিসিবি ব্যাংকের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ

Posted on November 4, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

bcbঢাকা: বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে ৩ কোটি ৯১ লাখ ৪১ হাজার ২৭০ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের নিরীক্ষা দল এ ফাঁকির ঘটনাটি ২০১১ সালে উদঘাটন করে। কিন্তু রহস্যজনক কারণে ৩ বছর পর এ অভিযোগের বিষয়টি নিষ্পতি করতে পারেনি এনবিআর। এনবিআরের তথ্যানুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষা নথিতে (নং-৫(১০)নি:গো:ত:অ:/অডিচ কর্ম-১৭৪/০৮/২০০৮/২৬৭৯(১৩) বাংলাদেশ কমার্স ব্যাংকের বিরুদ্ধে (বিন: ৯০২১০৪৪৮৯৯) ৩ কোটি ৯১ লাখ ৪১ হাজার ২৭০ টাকা রাজস্ব (মূসক) ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটি মূসক বাবদ এ টাকা ফাঁকি দেয়। প্রতিবেদনটি ২০১১ সালের ৭ এপ্রিল এ ফাঁকি উদ্ঘাটন করেছে সংস্থাটি।
এদিকে, এনবিআর এ বিষয়ে কারণদর্শানো নোটিশ জারি করেছে এবং নোটিশের জবাবের উপর মতামত দেয়ার জন্য অধিদপ্তরকে চিঠি দেয়া হয়েছে। তবে চিঠির কোনো মতামত এখনো পাওয়া যায়নি। তবে এ বিষয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকের সিএফও সাইফুল ইসলাম বলেন, ফাঁকি না, এটা একটি ভুল বুঝাবুঝি হয়েছে । কারণদর্শনোর নোটিশ জারি করা হয়েছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো কোনো নোটিশ পাইনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud