April 19, 2026
মিঠা টুকরা খাবারটি তৈরি করা হয় পাউরুটি ও ঘন দুধ দিয়ে। কিন্তু সেমাইয়ের মিঠা টুকরা? হ্যাঁ, নামটি আপনি হয়তো শোনেন নি। কিন্তু জেনে রাখুন, অত্যন্ত সুস্বাদু একটি খাবার এই সেমাইয়ের মিঠা টুকরা। এবং তৈরি করতেও খুবই সহজ। কীভাবে করবেন? শিখে নিন শৌখিন রাঁধুনি ফারহিন রহমানের দারুণ একটি রেসিপি! এত কম সময়ে এমন সুস্বাদু মিষ্টি খাবার আর হতেই পারে না।
উপকরণ-
– সেদ্ধ লাল সেমাই ২ কাপ
– ডিমের সাদা অংশ ১ টি
– কর্ন ফ্লাওয়ার ১-২ টেবিল চামচ
– তরল দুধ ১ লিটার
– এলাচ ২/৩ টি
– দারচিনি ১টি
– তেল+ঘি (ভাজার জন্য)
– চিনি স্বাদ মত
– ভ্যানিলা ফ্লেভার সামান্য
– কিশমিশ ও বাদাম কুচি সাজানোর জন্য
প্রণালি-
-একটি পাত্রে দুধ, এলাচ,দারুচিনি ,চিনি, ভ্যানিলা ফ্লেভার দিয়ে অল্প আঁচে ফুটতে দিতে হবে ঘন করার জন্য।
-সেদ্ধ সেমাই এর মধ্যে ডিম , কর্ন ফ্লাওয়ার আর ১ টেবিল চামচ চিনি দিয়ে একটু মেখে গোল গোল চ্যাপটা করে বড়া বানিয়ে নিতে হবে ।
এবার প্যানে তেল/ঘি বা ঘি তেলের মিশ্রন গরম করে অল্প আঁচে বড়া গুলো সোনালী করে ভেজে নিয়ে ফুটন্ত দুধে ছেড়ে দিতে হবে ।
-কিছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে । ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করলে স্বাদ বাড়বে অনেকখানি।