April 19, 2026
ঢাকা: যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পড়ার পর কামারুজ্জামান বিবেচনা করবেন রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন কি চাইবেন না। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন।