পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কামারুজ্জামানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে

Posted on November 4, 2014 | in জাতীয় | by

10686773_535393849930476_5579583074144015929_nস্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে:  মানবতাবিরোধী অপরাধের মামলার চুড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার পৌনে ১২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। ঢাকায় পাঠানোকে ঘিরে কাশিমপুর কারাগার এলাকায় সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়। কারাগার সূত্র জানায়, কামারুজ্জামান কাশিমপুর কারাগারের পার্ট-২ এর কনডেম সেলে বন্দি ছিলেন। আপিলে চুড়ান্ত রায় ঘোষণার পর থেকেই তিনি কারাগারে বিমর্ষ অবস্থায় অনেকটা চুপচাপ ছিলেন। জামায়াত নেতা কামারুজ্জামানের আপিল মামলার চূড়ান্ত রায় গত সোমবার ঘোষণা করা হয়। রায়ে তার মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন চার সদস্যের আপিল বিভাগ। এর আগে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ তার মৃত্যুদণ্ডাদেশ দেয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud