পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সুসময়ে মাহিয়া মাহি

Posted on November 2, 2014 | in বিনোদন | by

বিনোদন ডেস্ক: ভিন্নধর্মী গল্প ও চরিত্রের সাথে সহজেই নিজেকে খাপ খাইয়ে নেয়া এবং পর্দায় তার সাবলীল উপস্থিতি মাহিয়া মাহিকে ঢালিউডে নাম্বার ওয়ান নায়িকার আসন দিয়েছে। এই Mahiya-Mahi (8)মুহূর্তে তার বেশ কিছু চলচ্চিত্র মুক্তির মিছিলে রয়েছে। যার মধ্যে রয়েছে- সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’, জাকির হোসেন রাজুর ‘অনেক সাধের ময়না’ এবং সৈকত নাসিরের ‘দেশা : দি লিডার’। এর মধ্যে ‘ওয়ার্নিং’ ছবিটি ২০১৫ সালের ৯ জানুয়ারি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। গেল ঈদেই ছবিটি মুক্তি দেয়ার কথা ছিল কিন্তু অভ্যন্তরীণ জটিলতার কারণে মুক্তির তারিখ পিছিয়ে যায়।। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরেফিন শুভ। জানা গেছে, ছবিটি মুক্তির আগে বিভাগীয় শহরে কনসার্টের আয়োজন করা হবে। এতে অংশ নেবেন ছবিটির সঙ্গীতশিল্পী ও অভিনয়শিল্পীরা। এছাড়া ছবিটির গানগুলো দর্শকদের কাছে পরিচিত করতে এর অডিও অ্যালবাম চলতি মাসেই বাজারে ছাড়া হবে । এ সম্পর্কে মাহি জানিয়েছেন, ‘নির্মাতা সাফিউদ্দিন সাফি জানুয়ারিতে ছবিটি মুক্তি দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এরই ধারাবাহিকতায় জানুয়ারির প্রথম সপ্তাহে ৭টি বিভাগীয় শহরে কনসার্ট অনুষ্ঠিত হবে।’ এছাড়াও আগামী ৭ নভেম্বর ‘অনেক সাধের ময়না’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। এতে মাহি কালজয়ী অভিনেত্রী কবরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলতি বছরেই মাহি অভিনীত রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবি ‘দেশা : দি লিডার’ও মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে মাহি যৌথ প্রযোজনার ‘রোমিও-জুলিয়েট’ ছবির শুটিং করছেন। ছবিটি পরিচালনা করছেন ভারতের অশোক পতি এবং বাংলাদেশের আবদুল আজিজ। ছবিটির শুটিং এ তিনি এখন দেশের বাইরে আছেন। এমনকি গেল কোরবানির ঈদটাও মাহিকে দেশের বাইরেই করতে হয়েছে। জানা গেছে, আগামী ৮ নভেম্বর মাহি ঢাকায় ফিরবেন। ঢাকায় ফিরেই মাহি তার মুক্তি প্রতীক্ষিত ছবির প্রচারণায় অংশ নিবেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud