ফের বৃহস্পতিবার হরতাল
Posted on November 2, 2014 | in জাতীয় | by ajkerkhabor.com
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে শুরা সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদ- দেওয়ার প্রতিবাদে আগামী বৃহস্পতিবারও হরতাল ডেকেছে জামায়াত। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দেওয়ার পর জামায়াতের পক্ষ থেকে এই হরতাল কর্মসূচির ঘোষণা করা হয়।