পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মোবাইল টর্চের আড়ালেমোবাইল টর্চের আড়ালে

Posted on October 28, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

ঢাকা: যেসব অ্যাপ আপনার মোবাইল ফোনকে টর্চলাইট হিসেবে ব্যবহারের সুযোগ করে দেয়, তা আবার আড়ালে আপনার ক্ষতিও করতে পারে। গোপনে তথ্য সংগ্রহ করতে থাকায় এ ধরনের অ্যাপ mzm.ijjkekqkথেকে নানা বিপদ ঘটতে পারে। এ ধরনের অ্যাপ আপনার ওপর গোপনে নজরদারি করতে পারে বলেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশেষজ্ঞরা দাবি করেছেন, স্মার্টফোনে যে ফ্ল্যাশলাইট অ্যাপ ডাউনলোড করা হয়, তা দিয়ে বাজার গবেষণাপ্রতিষ্ঠানগুলো আপনার ওপর নজর রাখতে পারে, আপনার তথ্য সংগ্রহ করতে পারে। ফ্ল্যাশলাইট অ্যাপগুলো যে তথ্য সংগ্রহ করে তা বাজার গবেষণাপ্রতিষ্ঠান ও বিজ্ঞাপন সংস্থাগুলোর কাছে স্থানান্তরিত হয়। এ ছাড়া সাইবার দুর্বৃত্তরা টর্চ অ্যাপ তৈরি করে তা তথ্য সংগ্রহের কাজে লাগাতে পারে, যা থেকে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে।অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে জনপ্রিয় ফ্ল্যাশলাইট অ্যাপগুলো এক কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান স্নুপওয়ালের প্রতিষ্ঠাতা গ্রে মিলিয়েফস্কি এ প্রসঙ্গে বলেছেন, ‘ফ্ল্যাশলাইট অ্যাপ তথ্য চুরির জন্য ব্যবহার করা হলেও খুব কমসংখ্যক গ্রাহকই এই প্রোগ্রামগুলোর সক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারেন। শুধু মোবাইল ফোনের নিরীহ টর্চ অ্যাপ মনে হলেও এর বাইরেও অনেক কিছু করতে পারে এ ধরনের অ্যাপ্লিকেশন।’
নজরদারির উন্মুক্ত দরজা
মিলিয়েফস্কি বলেন, ‘স্মার্টফোন ও ট্যাবে আমরা এমন সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বিপদের মুখে পড়েছি, যা প্রতিশ্রুত সেবার বাইরেও আরও অনেক কিছুই করতে পারে। আমরা সাইবার দুর্বৃত্তদের কাছে একটি প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছি। বোকামি করে এ ধরনের অ্যাপ্লিকেশন বিশ্বাস করার খেসারত দিতে হয় আমাদের।’
অবশ্য, মোবাইল ফোনে যে বিল্ট ইন ফ্ল্যাশলাইট থাকে, সেগুলো কোনো হুমকি নয়।
ফ্ল্যাশলাইটের জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশনপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, বিনা মূল্যের অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে একটি বিষয় মনে রাখতে হবে, এদের ব্যবসার মডেলের সঙ্গে কোনো না কোনোভাবে গ্রাহকের তথ্য বিক্রির বিষয়টি যুক্ত থাকতে পারে। মার্কিন ওয়াচডগ ফেডারেল ট্রেড কমিশন গত বছরে একটি ফ্ল্যাশলাইট অ্যাপ নির্মাতার বিরুদ্ধে গ্রাহককে না জানিয়ে বিজ্ঞাপনদাতার কাছে তথ্য সরবরাহের অভিযোগ এনেছিল।
বিশ্লেষকেরা জানিয়েছেন, আমাদের কন্টাক্ট তালিকা, লোকেশন তথ্য, আমাদের বার্তা আদান-প্রদানের বিষয় সম্পর্কে স্মার্টফোনের অ্যাপ তথ্য সংগ্রহ করে রাখবে—এ বিষয়টি খুব কম মানুষই চান; অথচ অ্যাপগুলো তাই করছে। আমাদের যন্ত্র ও এতে সংরক্ষিত তথ্য সুরক্ষায় আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।
ফ্ল্যাশলাইট অ্যাপগুলোর গোপন তথ্য সংগহ প্রসঙ্গে প্লে স্টোরের নির্মাতা গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোনো নির্দিষ্ট অ্যাপ সম্পর্কে মন্তব্য করতে রাজি নয়, তবে যে অ্যাপ তাদের নীতিমালা লঙ্ঘন করে তা তারা প্লে স্টোর থেকে সরিয়ে ফেলে।
এদিকে, বুলগেরিয়ার সফটওয়্যার নির্মাতা ও টিনি ফ্ল্যাশলাইটের নির্মাতা নিকোলাই অ্যানানিয়েভ দাবি করেন, ‘আমার অ্যাপ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না এবং আমি মনে করি, অধিকাংশ ফ্ল্যাশলাইট অ্যাপ আমার অ্যাপের মতোই কাজ করে। তবে ব্যতিক্রম কিছু আছে, যেগুলোতে গ্রাহকের অনেক বিষয়ে অনুমতি চাওয়া হয়।’ (দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল)

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud