পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শ্রীলঙ্কায় চাল রফতানি: প্রতি টনের মূল্য ৪৫০ ডলার

Posted on October 27, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

8177599118_679e8147b5_bঢাকা: প্রথমবারের মতো চাল রফতানি করছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় প্রতি টন ৪৫০ ডলারে মোট ৫০ হাজার টন চাল রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এর মধ্যে দিয়ে চাল রফতানিকারক দেশের তালিকায় নাম উঠছে বাংলাদেশের। সোমবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বন্যা, প্রাকৃতিক দুর্যোগসহ সব দিক বিবেচনা করে চাল রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কৃষকরাও উপকৃত হবেন। তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কোন খাদ্য ঘাটতি নেই। সরকারি পর্যায়ে এটা প্রথম চাল রফতানি উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এটা সরকারের সবচেয়ে বড় অর্জন। বর্তমানে সরকারের গুদামে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। যা গত বছরের চেয়ে তিন লাখ টন বেশি। প্রতি বছর দেশে আমন, বোরো, আউশ মিলে সাড়ে তিন কোটি টন খাদ্য শস্য উৎপাদিত হয়। চাহিদা মিটিয়ে বছরে ৩০ থেকে ৪০ হাজার টন খাদ্য উদ্বৃত্ত থাকে। উল্লেখ্য, বর্তমানে বেসরকারি পর্যায়ে সুগন্ধি চাল ছাড়া সব ধরনের চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি সরকারি পর্যায়ে চাল রফতানিতে অনাপত্তি দিয়েছে বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়। এরপর গত ১৮ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে শ্রীলঙ্কায় চাল রফতানির অনুমোদন দেয়। খাদ্য মন্ত্রণালয় প্রতি টন চাল রফতানির সম্ভাব্য দাম নির্ধারণ করেছিল ৪৯৩ মার্কিন ডলার। তবে শ্রীলঙ্কা প্রতি টন চাল ৪৫০ ডলারে আমদানির প্রস্তাব দেয়। পরে যাচাইবাছাই করে প্রতি টন চাল ৪৫০ ডলারে রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud