পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মাঝরাতে আলিয়াকে একা পেয়েও ছেড়ে দিলো তরুণরা

Posted on October 21, 2014 | in বিনোদন | by

Alia-Bhatt-hot-pic-9বিনোদন ডেস্ক: রাতের আঁধারে রাস্তায় গাড়ি চালিয়ে আসছে একটি মেয়ে। মা ফোন করে তাকে। সে জানায়, ১০ মিনিটের মধ্যেই বাড়ি ফিরবে। কিন্তু হঠাৎ তার গাড়ি বিকল হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই সেখানে আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। সেখানে পাঁচটি ছেলে৷ গভীর রাতে একা একটি সুন্দরী মেয়েকে দেখে সব ছেলেরই মাথা ঘুরে যাওয়ার কথা। এই ছেলেগুলোও মেয়েটিকে প্রলোভিত করতে থাকে। কিন্তু সে নানা কৌশলে ছেলেগুলোর কাছ থেকে নিজেকে সুরক্ষা করে। ওই ছেলেগুলোর মধ্যে একজন তুলনামূলক ভদ্র থাকায় শেষে দেখা যায় তারা মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। এটি ‘গোইং হোম’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। এতে মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। এরই মধ্যে ইউটিউব ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে এটি সাড়া ফেলেছে। ১৭ অক্টোবর উন্মুক্ত করার পর থেকে এখন পর্যন্ত এটি দেখা হয়েছে প্রায় দশ লাখ বার। নারী সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এটি নির্মাণ করেছেন বিকাশ বল। ছবিটি শেষ হতেই পর্দায় ফুটে ওঠে, ‘এই ঘটনাকে কি বাস্তবায়িত করা যায় না?’ নির্মাতা বলেছেন, ‘মেয়েদের জন্য একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই এই ছবিটি তৈরি করা হয়েছে। বাড়ি থেকে বাইরে বেরোনোর আগে নিরাপত্তা নিয়ে মেয়েদের যেন একবারও ভাবতে না হয়।’ তিনি আরও জানান, ছবিটি নির্মাণের জন্য আলিয়ার মতো মিষ্টি একটি মেয়ের মুখই দরকার ছিল। পাঁচ মিনিট ব্যাপ্তির এই ছবির মাধ্যমে প্রশ্ন করা হয়েছে, বর্তমান সময়ে মেয়েদেরকে ভদ্র সমাজ দেওয়া খুব কঠিন। কিন্তু মেয়েদের মনে সবসময়ই এমন এক সমাজের ভাবনা থাকে যেখানে তারা অপরিচিত মানুষের সহযোগিতা প্রত্যাশা করে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud